ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা আতঙ্কে শিশুকে মানসিক চাপমুক্ত রাখবেন যেভাবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যেকোনো মানসিক চাপে শিশুরা বড়দের চেয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। তারা বাবা-মাকে আঁকড়ে ধরে রাখতে চায়, উদ্বিগ্ন হয়ে পড়ে, নিজেকে গুটিয়ে রাখে, রাগ করে, অস্থির হয়ে ওঠে কিংবা বিছানায় প্রস্রাব করে।

শিশুর মানসিক চাপজনিত এই প্রতিক্রিয়াগুলোর প্রতি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের কথাগুলো মন দিয়ে শুনুন। তাদেরকে ভালোবাসা দিন এবং তাদের প্রতি মনোযোগী হোন।

প্রতিকূল পরিস্থিতিতে শিশুরা বড়দের ভালোবাসা আর মনোযোগ একটু বেশি চায়। এই অবস্থায় আরেকটু বেশি সময় দিয়ে তাদের প্রতি মনোযোগী হোন।

jagonews24

শিশুর কথাগুলো মন দিয়ে শুনুন। তাদেরকে আশ্বস্ত করুন এবং তাদের প্রতি সদয় হয়ে কথা বলুন।

যদি সুযোগ থাকে তবে শিশুকে খেলতে দিন এবং তাকে চাপমুক্ত রাখুন।

যতদূর সম্ভব, করোনাভাইরাস সংক্রমণের সকল পর্যায়ে শিশুকে তার মা-বাবা এবং পরিবারের সাথেই রাখুন এবং তাদেরকে পরিবার বা যত্নপ্রদানকারীর কাছ থেকে আলাদা করা থেকে বিরত থাকুন।

jagonews24

হাসপাতালে ভর্তি বা কোয়ারেন্টাইন বা যেকোনো কারণে যদি আলাদা করতেই হয় তবে টেলিফোনে বা অন্য মাধ্যমের সাহায্যে যোগাযোগ করুন এবং শিশুকে নিয়মিত আশ্বস্ত করুন।

প্রতিদিনকার নিয়মিত আর পরিকল্পনামাফিক কাজগুলো যতদূর সম্ভব আগের মতোই বজায় রাখার চেষ্টা করুন অথবা প্রয়োজন হলে নতুন পরিবেশে নতুন রুটিনমতো কাজগুলো করে যেতে শিশুদের সাহায্য করুন যেমন- পড়ালেখা করা, নিরাপদে খেলা এবং বাড়তি চাপমুক্ত থাকা।

যা হচ্ছে সে বিষয়ে শিশুকে তার বয়স উপযোগী করে সঠিক তথ্য দিন। তাদেরকে প্রতিকূল পরিস্থিতির ব্যাখ্যা দিন। কিভাবে সে নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে পারবে এবং সংক্রমণ থেকে দূরে থাকতে পারবে সে বিষয়ে সহজ ভাষায় বুঝিয়ে বলুন।

jagonews24

সংক্রমণের পরিণতি সম্পর্কে শিশুকে আগাম তথ্য জানিয়ে রাখুন এবং নিরাপত্তার বিষয়ে তাকে আশ্বস্ত করুন। যেমন- শিশু বা তার পরিবারের কেউ যদি অসুস্থ বোধ করে এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় তবে শিশুকে আগে থেকে জানিয়ে দিন। সেইসাথে জানান, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের সুস্থতার জন্য চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

করোনা আতঙ্কে শিশুকে মানসিক চাপমুক্ত রাখবেন যেভাবে

আপডেট টাইম : ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০