ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন

ঈঁদুর গিলেছে ৯ লাখ লিটার মদ

ইঁদুরে খেয়েছে মদ! তাও আবার দুই এক বোতল নয়, প্রায় ৯ লাখ লিটার? কথাটা শুনে খটকা লাগলেও এমনটাই ঘটেছে ভারতের বিহার রাজ্যে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এমন তথ্য জানিয়েছেন ভারতের বিহার রাজ্যের পুলিশ কর্মকর্তারা।

গত বছর এপ্রিল মাস থেকে বিহারে রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত হওয়ার পরে সেগুলো বিভিন্ন থানার ‘মালখানা’য় রাখা হয়েছিল।মদের বোতল একেবারে কম ছিল না তাও নয়। ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশি ব্রান্ডের মদ, প্রায় ৩ লাখ লিটার দেশি মদ আর ১২ হাজার বিয়ারের বোতল।

এখন সিনিয়র কর্মকর্তারা বাজেয়াপ্ত হওয়া সেই সব মদের বোতলের হিসাব চাইতেই থানার কর্মকর্তারা জানিয়েছেন বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল, আর কিছু বোতল ভেঙে গেছে।কিন্তু বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেওয়া এই তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের। তাদের দেয়া অবিশ্বাস্য তথ্য বিশ্বাস করতে পারেননি। তাই প্রকৃত কারণে খুজতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংঘল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘পাটনার আইজি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে।’

ইঁদুর দল মদ খেয়েছে কি-না, তা নিয়ে তদন্ত শুরুর দিনেই দুই পুলিশ কর্মী গ্রেফতার হয়েছেন মদ খাওয়ার দায়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

ঈঁদুর গিলেছে ৯ লাখ লিটার মদ

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭