ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সংকটাপন্ন এন্ড্রু কিশোরের অবস্থা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজশাহীতে আছেন। তবে গুরুতর অসুস্থ। কারও সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। তার পরিবার এন্ড্রু কিশোরের জন্য দোয়া চেয়েছেন। প্রায় ৯ মাস পর গত ১১ই জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন এন্ড্রু কিশোর। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কিংবদন্তি । সপ্তাহ খানেকের বেশি মিরপুরে বাসায় কাটানোর পর তিনি রাজশাহী চলে যান।
দেশে ফিরে কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন।

তাই ফেরার খবরটি প্রথমে কাউকে জানাননি। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেছিলেন, কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোলাহলমুক্ত থাকতে হবে-সেই নির্দেশনা মেনেই চলছি।
চেকআপের জন্য তিন মাস পর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যেতে হবে। গত বছরের ৯ সেপ্টেস্বর শরীরের নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুর চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। পরে তার ক্যানসার ধরা পড়ে। ছয়টি ধাপে তাকে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

সংকটাপন্ন এন্ড্রু কিশোরের অবস্থা

আপডেট টাইম : ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০