ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো বাংলাদেশ থেকে বিনা খরচে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত এলপিজির কোন সিলিন্ডারের দাম কত, জেনে নিন ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি করবে বিমান

বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন— প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত।

বৈঠক শেষে গর বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।’

এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা।

এর আগে, শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

সফরকালে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময় হয়।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির

বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

আপডেট টাইম : ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬