ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়াবাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নাসীরুদ্দীনকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

​প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা জানান, ব্যক্তিগত ভ্রমণে কুষ্টিয়ার দর্শনীয় স্থান পরিদর্শনে এসেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিকেলে শিলাইদহ সফর শেষে সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের নিয়ে লালন আখড়াবাড়িতে যান। সেখান থেকে গান শুনে বের হওয়ার সময় দুই নারী তার সঙ্গে ছবি তুলতে আসেন। তখনই তাকে লক্ষ্য করে হঠাৎ ডিম নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই ২০-২৫ জন সশস্ত্র যুবক তেড়ে এসে গালিগালাজ শুরু করে এবং হামলা চালায়।

অভিযোগ, নেতাকর্মীরা তাকে বাঁচাতে ঘেরাও করে রাখলে হামলায় বেশ কয়েকজন এনসিপি কর্মী আহত হন। পরে হামলাকারীরা আখড়াবাড়ির প্রধান ফটকে থাকা তাদের গাড়িতে ইটপাটকেল ছুড়ে কাঁচ ভেঙে দেয়।

​কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম রাত ৮টায় জানান, হামলার ঘটনা সত্য হলেও গাড়ি ভাঙচুরের বিষয়টি তাদের জানা ছিল না। পূর্ব নোটিশ ছাড়া তার আগমন ঘটলেও খবর পাওয়ার পরই তাকে পুলিশ হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

​এদিকে হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা জানান, চিহ্নিত কিছু ছাত্রদল কর্মী এ ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, ‘হামলার ঘটনা নিন্দনীয়, তবে ছাত্রদল “মব কালচারে” বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।’

​ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

আপডেট টাইম : এক ঘন্টা আগে