ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

জুয়া খেলার অপরাধে গাধা গ্রেফতার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নিশ্চয়ই জানেন, জুয়া খেলা খুবই খারাপ একটি অভ্যাস। যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তবে পুশুও যে জুয়া খেলে তা নিশ্চয়ই অবাক করার মতো! হ্যাঁ, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।

জুয়া খেলায় জড়িত থাকার অপরাধে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে! তিন অভিযুক্তের সঙ্গে উক্ত গাধাটিকে থানায় আটকে রেখেছে পুলিশ। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাবের রহিম ইয়ান খান শহরে গাধাদের রেস করে জুয়া খেলা চলছিল। এমন ঘটনায় অভিযুক্ত আটজনসহ উক্ত গাধাটিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়েছে।

গাধাটিকে গ্রেফতার করার কারণ হিসেবে পুলিশ বলেছে, গাধাটির নামে এফআইআর করা হয়েছিল থানায়। তাই সেটিকে আপাতত থানার বাইরে বেঁধে রাখা হয়েছে।

জানা যায়, জুয়া খেলার বিষয় ছিল গাধার দৌড়। কোন গাধা জিতবে, তার উপর লাগানো হয়েছিল বাজি। অভিযুক্তরা সেই গাধার উপর টাকা লাগিয়েছিল। যা অবশ্যই বেআইনি। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। গ্রেফতার করে আট ব্যক্তি ও একটি গাধাকে।

ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

জুয়া খেলার অপরাধে গাধা গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০