ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আপনারা মাস্ক পরেননি কেন, দুই গাধাকে সাংবাদিকের প্রশ্ন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দুটি গাধার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটি নিয়েছিলেন এক সাংবাদিক।

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনগণ এটিকে গুরুত্ব সহকারে না নিলেও গাধাদের কী অভিমত তা জানার চেষ্টা করছিলেন ভারতীয় ওই সাংবাদিক!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটিকে প্রশ্ন করেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’

এরপর মাস্ক ছাড়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পথচারীকে তিনি প্রশ্ন করেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি? তার কোনো উত্তর ওরা দিলো না। কেন বলুন তো?’

জবাবে ওই যুবক উত্তর দেন, ‘ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা।’ এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’

তখন ওই যুবককে ‘গাধা’ হিসেবে মেনে নিতে বলেন সাংবাদিক। তিনি বলেন, ‘দেখুন গাধাও মাস্ক পরেনি, আপনিও নন। তাহলে কী আপনিও গাধা নন? বলুন, আমি গাধা।’ না চাইতেও ওই যুবক পরে নিজেকে গাধা বলেন।

একই ভাবে আরও একাধিক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনাভাইরাস মহামারিকালে মাস্ক কতটা জরুরি, তা বোঝাতেই এ অভিনব পন্থা বের করে করেন ভারতীয় এ সাংবাদিক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আপনারা মাস্ক পরেননি কেন, দুই গাধাকে সাংবাদিকের প্রশ্ন

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০