ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মশা কেন মানুষের রক্ত খায়, কারণ জানলে অবাক হবেন আপনিও

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মশার কামড়ে অতিষ্ঠ সবাই। এর থেকে বাঁচতে নানা রকম পদ্ধতিও অবলম্বন করেন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন মশা রক্ত খায়? কিংবা মশার মধ্যে মানুষের রক্ত পান করার ব্যাপারটা কীভাবে বা কোথা থেকে এলো? আপনার এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের মতো মশার মানুষের রক্ত খাওয়ার কারণটা কিন্তু আপনাকে যথেষ্ট অবাক করবে। বলা হচ্ছে, শুরুতে মশা রক্ত পান করার অভ্যস্ত ছিল না। পরে এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে।

বলা হচ্ছে, মশা শুষ্ক এলাকায় থাকার দরুন মানুষ এবং অন্যান্য প্রাণীর রক্ত পান করা শুরু করে। যখনই আবহাওয়া শুষ্ক থাকে এবং মশারা তাদের প্রজননের জন্য পানি পায় না, তখন তারা মানুষ বা প্রাণীর রক্ত খেতে শুরু করে।

নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আফ্রিকার অ্যাডিস এজিপ্টি-এর মশা নিয়ে গবেষণা করেন। এই মশার কারণে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে। এর কারণেই ডেঙ্গু এবং পীত জ্বরও হয়।

মশা

মশা

নিউ সায়েন্টিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আফ্রিকার মশার মধ্যে নানান ধরনের এডিস এজিপ্টি মশা রয়েছে। সব মশা প্রজাতির মশা রক্ত পান করে না। তারা অন্য কিছু খেয়ে বা পান করে বেঁচে থাকে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক নোহ রোজ জানিয়েছেন, কেউ এখনো বিভিন্ন প্রজাতির মশার ডায়েট নিয়ে গবেষণা করেনি। তিনি জানিয়েছেন, আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে ২৭টি জায়গা থেকে এডিস এজিপ্টি মশার ডিম নেয়া হয়। এরপর এদের রক্ত পান করার ধরণ বুঝতে ছেড়ে দেয়া হয় একটি ল্যাব বক্সে। তারপরেই দেখা যায় বিভিন্ন প্রজাতির এডিস ইজিপ্টি মশার খাবার সম্পূর্ণ ভিন্ন।

নোহ জানিয়েছেন, সমস্ত মশাই যে রক্ত খায়, এ ধারনা ভুল। যে অঞ্চলে বেশি খরা বা উত্তাপ রয়েছে কিংবা পানি কম রয়েছে সেখানকার মশাই রক্ত পান করে বলে জানিয়েছেন তিনি। প্রজননের জন্য আর্দ্রতার প্রয়োজন মেটাতেই তারা রক্ত পান করে বলে জানিয়েছেন তিনি।

এই পরিবর্তনটি কয়েক হাজার বছরে মশার অভ্যন্তরে এসেছে। পর পর শহর গড়ে উঠতে থাকায় বিশাল জলরাশি মশার কম পড়ায়, তারা মানবদেহ ও অন্যান্য প্রাণী থেকে রক্ত খেতে শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মশা কেন মানুষের রক্ত খায়, কারণ জানলে অবাক হবেন আপনিও

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০