ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মিলল সাড়ে ১১ হাজার পিস ইয়াবা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আষাঢ়িয়াচর এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১।

গতকাল সোমবার দিবাগত রাত (২২ সেপ্টেম্বর) দেড়টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবাসহ ২টি মোবাইল ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাইনউদ্দিন (৪০) ও মো. মাসুদ রানা (৩৩)।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Sidhirganj

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিনের বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীন অনন্তরামপুর এলাকায় ও মো. মাসুদ রানার বাড়ি গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কাভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মিলল সাড়ে ১১ হাজার পিস ইয়াবা

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০