ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা! এরকম একটি ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। খবর- আনন্দবাজার পত্রিকা।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমেরিকার উটার পাওয়েল লেকে। বাচ্চাটির বয়স ছ’মাস পূর্ণ হওয়া উপলক্ষে তার বাবা-মা গিয়েছিলেন লেকে। সেখানেই স্কিই‌ং করেছে।

বাচ্চাটির বাবা-মা ক্যাসে ও মিন্ডি হামফ্রে নিজেদের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ছ’মাসের বাচ্চাটি একটি কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে। পাশে নৌকায় রয়েছেন তার বাবা। কাঠের পাটাতন ধরে থাকা বাচ্চাটি তীব্র গতিতে জল কেটে এগিয়ে যাচ্ছে। অবশ্য এই কাজে তার চোখে-মুখে তেমন উত্তেজনা ধরা পড়ছে না। সে ভাল করে বুঝতেই পারছে না, ব্যাপারটা কী হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বাচ্চাটির বাবা-মায়ের উদ্দেশ্যে তোপ দেগেছেন নেটদুনিয়া। পানিতে স্কিইং করতে গিয়ে শিশুটির বিপদ হতে পারত বলে মত তাদের। তার এখন স্কিইং করার মতো বয়স হয়নি বলেও জানিয়েছেন কেউ কেউ। তবে অনেকে আবার বলছেন নিরাপত্তার দিকটি বজায় রেখেই এই স্কিইং করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পানিতে স্কিইং করছে ছ’মাসের বাচ্চা

আপডেট টাইম : ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০