বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া ছাত্রদল। অস্ট্রেলিয়া ছাত্রদল সভাপতি কায়াস মাহমুদ জনি এক বিবৃতিতে বলেন রাজনৈতিক প্রতিহিংসার একটি বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি। তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশকে ব্যবহার করে এরকম ন্যাক্কারজনক অভিযান কিসের স্বার্থে? একজন অজ্ঞাতনামা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এরকম অভিযানে বাংলাদেশের মানুষ বিস্মিত। কায়াস মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এভাবে তল্লাশির নামে পুলিশ হয়রানি নজিরবিহীন। এছাড়াও, অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব রাশেদুল ইসলাম, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল হক জর্জ এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ শিরোনাম :
অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে
পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয়
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ
জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের
পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার
বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক
মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা অস্ট্রেলিয়া ছাত্রদলের
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- 457
Tag :
জনপ্রিয় সংবাদ



























