ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

ভিসার মেয়াদ শেষ আজ, হতাশায় প্রবাসীরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ হাজারো সৌদিপ্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। যার ফলশ্রুতিতে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন প্রবাসীরা।

এদিকে গত কয়েকদিনের মতো বুধবার সকাল থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স) কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন প্রবাসীরা।

তবে সড়ক থেকে সরে ফুটপাতে অবস্থান করছেন। ফলে পান্থপথ এলাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। প্রবাসীদের দাবি, অবিলম্বে সৌদি যাওয়ার টিকিট এবং স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়াতে হবে। এছাড়া দ্রুত সৌদি পৌঁছাতে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশ ও সৌদি সরকারের পদক্ষেপ চান তারা।

অপরদিকে, গত কয়েকদিন ধরে সাউদিয়ার টিকিটের জন্য প্রবাসীরা বিক্ষোভ করলেও নিজেদের টিকিট বিক্রির প্রক্রিয়ায় বিন্দুমাত্র পরিবর্তন আনেনি তারা। যাদের টোকেন নম্বর ২৭০১-৩০০০ পর্যন্ত, তারা আজ টিকিট নিতে পারবেন। ৩০০১ থেকে ৩৩০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেয়া হবে বৃহস্পতিবার।

প্রবাসী অনেকেই গণমাধ্যমকে বলেন, নির্ধারিত ট্রাভেল এজেন্সিতে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তারা দূতাবাসে যেতে বলছে। দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছে। এখান থেকে টিকিটও কাটতে পারছি না। সবমিলে খুব অবহেলিত ও অসহায় বোধ করছি। আজ বুধবার ভিসার মেয়াদ শেষ। আমরা চাই সৌদি সরকার অবিলম্বে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করুক। তাহলে আমাদের দ্বারে দ্বারে আর ঘুরতে হবে না।

এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়াবে না সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ শেষ তাদের সৌদি সরকারের নিয়ম মেনেই আবেদন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার

ভিসার মেয়াদ শেষ আজ, হতাশায় প্রবাসীরা

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০