ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত সম্প্রদায় তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের এসএসসি কর্মসূচিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের ১৫ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার উপকেন্দ্র কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

গত শুক্রবার এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা হাটখোলা ফাউন্ডেশন ও জয়োধ্বনি’র উদ্যোগে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী সংগঠক ও কক্সবাজার শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কক্সবাজারের উপ-আঞ্চলিক পরিচালক শ্যাম রঞ্জন কর্মকার, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনসহ আরো অনেকে।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসির উদ্দীন এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০