ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ধর্ষণ: আরেকটি মহামারির পথে বাংলাদেশ

কাল রাত থেকে অনেক কিছু লেখার চেষ্টা করছি, পারছি না – যে ঝড় বয়ে যাচ্ছে মনের মধ্যে তাতে কিছু লেখার চেষ্টা করা নিছক বোকামি বলা চলে। অনুভূতিহীন মানুষ হতে পারলে হয়তো ভালো হতো, সবকিছু দেখেও না দেখার মত করে আর দশ জনের মত নিজের পরিবার পরিজন কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থেকে হয়তো সবকিছু ভুলে থাকা যেতো। কিন্তু পারছি না! এ কী পড়লাম! হ্যাঁ পড়লাম কারণ পুরোটা দেখার মত সাহস আমার হয়নি, হবেও না। শুধু এটুকু শুনেছি একজন মানুষ-একজন নারী-একজন স্ত্রী কিছু পশুকে ‘বাবা’ ডেকেও পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে, রেহাই পায়নি পিশাচদের নারকীয় অত্যাচার থেকে।

ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর এলাকায়, সেটিও আজ থেকে ৩২ দিন আগে। একজন নারীর সঙ্গে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাচ্ছে মানুষ নামক কিছু পশু, জানি না এভাবে বলাও সমীচীন নাকি কারণ আজকাল কিছু মানুষের কর্মকাণ্ড পশুকেও হার মানাচ্ছে। সেক্ষেত্রে পশুর সঙ্গে এদের তুলনা করে হয়তো পশুকেও ছোট করা হয়। এতদিন আগে ঘটে যাওয়া ঘটনাটি হঠাৎ সামনে আসার কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এই নৃশংস ঘটনার বিস্তারিত বর্ণনায় যাবো না, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে হয়তো অনেকেই দেখেছেন ইতোমধ্যেই। প্রশ্ন হচ্ছে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ‘ভাইরাল’ না হতো তাহলে কি কেউ জানতে পারতো? আইনশৃঙ্খলা বাহিনীর টনক নড়তো? আমরা ধীরে ধীরে যে ‘ভাইরাল সংস্কৃতি’তে প্রবেশ করছি তাতে কিছুদিন পর ফেসবুকে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত কি কোন বিষয়ে বিচার পাওয়া যাবে?

যে মানুষটির সঙ্গে ঘটনাটি ঘটেছিলো তার আর্তচিৎকার কি পাড়া-প্রতিবেশী কারো কান পর্যন্ত পৌঁছায়নি? কেউ কি এগিয়ে এসেছিলো? তাদের ই বা দোষ দেই কি করে, অস্ত্রধারী সন্ত্রাসীর বিপক্ষে এসে বেঘোরে নিজের প্রাণটা কেই বা হারাতে চায়। শুধুমাত্র অস্ত্রধারী হলেও কথা ছিলো, ফেসবুকে দেখতে পেলাম এই পিশাচদের প্রধান দেলোয়ার স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ, তার সঙ্গে ফুল হাতে ছবিও ভেসে বেড়াচ্ছে। রাজনীতিবিদদের অনেকের সঙ্গেই ছবি তুলতে হয়, মানুষের মন যুগিয়ে চলতে কিন্তু দায়ভার কি কেউ এড়াতে পারে?

করোনা মহামারীর শুরুতে ভেবেছিলাম এবার হয়তো মানুষ বুঝতে পারবে জীবন কতটা ক্ষুদ্র, তুচ্ছ। আজ আছি কাল নেই এই বোধ থেকে হয়তো মানুষের প্রতি মানুষের মমত্ব আরো প্রগাড় হবে, মানুষ বুঝতে পারবে এই পৃথিবীর অল্প সময়ে হিংসা-বিদ্বেষ এর চেয়ে ভালোবাসা অনেক বেশি অর্থপূর্ন। কিন্তু আমরা দেখতে পেলাম হলো ঠিক উলটো। দিনের পর দিন ধর্ষণ বেড়েই চলছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে কেবল মাত্র এপ্রিল থেকে আগস্টহ মাসের মধ্যেই ধর্ষনের ঘটনা ঘটেছে ৬৩২ টি, যার অর্থ প্রতিদিন গড়ে ধর্ষিত হচ্ছে ৪ জন নারী। এদের মধ্যে অনেককে ধর্ষনের পর মেরে ফেলা হচ্ছে, কেউ কেউ শারীরিক-মানসিক অত্যাচার সইতে না পেরে নিজে আত্মহত্যা করছে, কেউ সীমাহীন যন্ত্রনায় দিন কাটাচ্ছে। এই মহামারীর মধ্যেও ধর্ষনের সংখ্যা এতোটা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া আমাদের কি কোন বার্তা দিচ্ছে না? কেবলমাত্র সামাজিক- পারিবারিক-ধর্মীয় মূল্যবোধের অভাবেই এমন ঘটনা ঘটছে নাকি আইনের যথেষ্ট প্রয়োগ নেই নাকি এই মহামারী তে অনেকেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে?

করোনার মত ধর্ষণ মহামারি চারপাশে ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজন আইনের সর্বোচ্চ প্রয়োগ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। আইনের মারপ্যাঁচ গলে কোনো ধর্ষক যেনো বের না হতে পারে সেদিকেও সজাগ দৃষ্টি দেয়া হোক। একজন ধর্ষক যত বড় ক্ষমতাবানই হোক না কেনো দ্রুত বিচার আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক সাজা প্রদানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দেওয়া হোক যে ধর্ষকের কোনো প্রশ্রয় নেই। আমাদের দেশের রাজনৈতিক নেতারা সকল বিষয়ে কথা বললেও ধর্ষণের মত একটি সামাজিকব্যাধি নিয়েখুব বেশি কিছু বলেন না। ধর্ষণের বিরুদ্ধে দল মত নির্বিশেষে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। এই বাংলাদেশ ধর্ষকদের না, হতে পারে না।

লেখক: প্রকৌশলী ও সমাজকর্মী

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ধর্ষণ: আরেকটি মহামারির পথে বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০