ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক • রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শিকারে জেলেরা বাড়বে ১৫ হাজার কোটি টাকার ইলিশ

ভারতীয় নৌ কর্মকর্তাদের বউ বদল

ভারতীয় নৌ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা স্ত্রী অদলবদল করেন। এ নিয়ে মামলা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট এ বিষয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। এক সেনা কর্মকর্তার স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে কেরালা সরকারকে এসআইটি (স্পেশ্যাল ইনভেস্টিগেটিভ টিম) গঠন করে তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালত।

২০১৩ সালে এই অভিযোগ আনেন এক সেনা কর্মকর্তার স্ত্রী। বিয়ের এক বছর পর ২০১৩ সালের ৪ এপ্রিল ওই অফিসারের স্ত্রী তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। শারীরিক ও মানসিকভাবে তার ওপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। পাঁচ নৌ কর্মকর্তা ও তাদের একজনের স্ত্রী তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন এবং নৌ কর্মকর্তারা স্ত্রী অদলবদল বা ওয়াইফ সোয়্যাপও করেন বলে অভিযোগ করেন তিনি।

ওই নারী জানান, তার স্বামী বিয়ের পর থেকেই তাকে জোর করে ওয়াইফ সোয়্যাপিং পার্টিতে অংশ নেওয়ার জন্য জোর করত। এসব পার্টির আমন্ত্রণপত্রও আদালতে দাখিল করেছেন ওই মহিলা। তিনি এই কাজে রাজি না হওয়ায় তার স্বামী তার ওপর অত্যাচার করত বলেও উল্লেখ করেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি আর ভানুমতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিয়ে জানিয়েছে, যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তার তদন্ত পুলিশই ভালোভাবে করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

ভারতীয় নৌ কর্মকর্তাদের বউ বদল

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬