ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৬-১৭ মৌসুম শেষ হয়েছে। এবার শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে টানা দুই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল শেষে ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের সেরা দল বাছাই করেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ইউয়েফা। ১৮ জনের দলে সর্বোচ্চ ৮ জন জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে এ দলে আছেন মাত্র একজন- লিওনেল মেসি। বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নেয়। এছাড়া স্পেনের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আছেন তিন খেলোয়াড়। ফাইনালিস্ট জুভেন্টাস থেকেও আছেন তিনজন খেলোয়াড়। তবে তাদের দল থেকে ফরোয়ার্ডে কোনো খেলোয়াড় নেই। গোলরক্ষক হিসেবে জুভেন্টাসের জিয়ানলুইজি বুফনের সঙ্গে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জান ওবলাক। ডিফেন্সে আছেন রিয়ালের তিন খেলোয়াড়- দানি কারভাহাল, মার্সেলো ও সার্জিও রামোস। এছাড়া মিডফিল্ডে রয়েছেন রিয়ালের তিনজন- ক্যাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদরিচ। চ্যাম্পিয়ন দল থেকে ফরোয়ার্ডে আছেন আসরে সর্বোচ্চ ১২ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
মৌসুম-সেরা দলে রিয়ালের ৮, বার্সার ১
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- 475
Tag :
জনপ্রিয় সংবাদ



























