ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সকালের যেসব খাবারে বাড়ে হজমশক্তি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অনেকের হজমের সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে ঠিকমতো খাবার খেতে পারেন না আবার খাবার খেলেও পরে অসুস্থ হয়ে পড়েন। তবে এই সমস্যার সাধারণ সমাধান রয়েছে। সহজলভ্য কিছু খাবার সকালে নিয়মিত খেলে হজমশক্তি দ্রুত বৃদ্ধি পায়। খাবারগুলো হলো-

পেঁপে

দিনের প্রথম আহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একটি পেঁপে দিন শুরুর জন্য উপযুক্ত। সকালে প্রাতঃরাশের তালিকায় পেঁপে রাখলে, তা সারাদিনের হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে। পেঁপেতে পাপাইন নামক এক উৎসেচক থাকে, যা হজমশক্তিকে বাড়াতে সাহায্য করে।

আপেল

ভিটামিন এ ও সি-তে সমৃদ্ধ আপেলে পটাশিয়াম ও একাধিক মিনারেলসও থাকে। ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম ক্ষমতাকে আরও শক্তিশালী করে।

শশা

ইরেপসিন নামক এক উৎসেচকের উপস্থিতির কারণে শশা হজমের শক্তি বৃদ্ধিতে উপযোগী। পেপটিক আলসার, অম্বল, গ্যাসের সমস্যা থেকে স্বস্তি দিতে পারে শশা। তাই প্রাতঃরাশে একটি শশা খেলে, তা শরীরের পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে।

কলা

কলার গুণাগুণ সম্পর্কে অবহিত নয় এমন লোক কমই রয়েছে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। পাশাপাশি এটি অন্ত্রের কার্যক্ষমতাও বৃদ্ধি করে।

মধু ও লেবু

ঈষদুষ্ণ জলে মধু ও লেবু মিশিয়ে পান করলে হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুই-ই বৃদ্ধি পায়। সকালে খালি পেটে এটি পান করলে মেটাবলিজম বাড়ে ও ওজন কমাতেও সাহায্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সকালের যেসব খাবারে বাড়ে হজমশক্তি

আপডেট টাইম : ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০