ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ মামলা

বাঙালী কণ্ঠঃ

শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এই তিন মালিক হলেন গুলজার আহমেদ, দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদ, যারা পরস্পর সহোদর। এদের মধ্যে দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। বাকি দুই জনের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ জুন শুল্ক বিভাগ আপন জুয়েলার্সের ডিএনসিসি মার্কেট, উত্তরা, মৌচাক, সীমান্ত স্কয়ার ও সুবাস্তু ইনম শাখা থেকে প্রায় ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়। জব্দ করা সোনার কর পরিশোধের কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। কর ফাঁকির অভিযোগ সীমান্ত স্কয়ার শাখা, মৌচাক শাখা ও উত্তরা শাখা মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

অপরদিকে,ডিএনসিসি মার্কেট শাখার মালিক আজাদ আহমেদ। সুবাস্তু ইনম শাখার মালিক গুলজার আহমেদ। এই দুই শাখা থেকে স্বর্ণ জব্দের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক একটি করে মামলা দায়ের হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মাঈনুল খান সাংবাদিকদের বলেন, শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ১০ বার জরিমানা ও তার পণ্য সরকার আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত ঘোষণা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে ৫ মামলা

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭