ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

যা চেয়েছি, তাই পেয়েছি

এই অবিস্মরণীয় জয়টি  অনেকদিন মনে রাখবেন মাশরাফি। একেবারে খাদের কিনারে থেকে আবার ভেলা ভাসিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ২০০৪ সালের পর কার্ডিফে আর একটি অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনল লাল-সবুজের দল। সতীর্থরা দারুণ লড়াই করে জয় ছিনিয়ে এনেছে এটা অনেক বড় পাওয়া মাশরাফির কাছে। সেমিফাইনালের পথটা এখনও অমসৃণ। তবে সহযোদ্ধাদের পারফরম্যান্সে দারুণ খুশি  দলনেতা। জানালেন, সেমিফাইনালে যেতে পারলে দারুণ লাগবে তবে তার আগে প্রাথমিক লক্ষ্যপূরণ করতে পেরেছে তার দল। এতেই দারুণ খুশি তিনি।

মাশরাফি বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম, সেটা করে দেখিয়েছি। পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচে জয় পেয়েছে। আমাদেরও লক্ষ্য ছিল সেরকমই। তবে গ্রুপটা কঠিন হওয়ায় জেতা সহজ ছিল না। তবে যা চেয়েছি সেটা করে দেখিয়েছি আমরা।’

নিউজিল্যান্ডকে হারিয়ে অনেক কিছু প্রমাণ করেছে বাংলাদেশ। দল তবে এখানেই থেমে যেতে চান না ম্যাশ। তিনি বলেন, ‘এই ম্যাচ দিয়ে অনেক কিছু প্রমাণ করেছি আমরা। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই ম্যাচটাকে সব ম্যাচ থেকে উপরে রাখব কারণ এই ধরনের কন্ডিশনে ম্যাচ জয় আত্মাবশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’

নিউজিল্যান্ডকে হারানোর ফলে বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেমিফাইনালে না গেলেও খুব একটা মন খারাপ করবেন না মাশরাফি। তিনি বলেন, ‘জানি না আমরা সেমিফাইনালে খেলব কি না, খেললে তো ভালোই হয়। তবে না গেলেও কিছুই বলার নেই। আমরা অস্ট্রেলিয়ার হার তো চাইতে পারি না। দুই দলের প্রতিই শুভ কামনা থাকছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

যা চেয়েছি, তাই পেয়েছি

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭