ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

মধু দার ভাস্কর্যের ‘কান ভাঙা’ খতিয়ে দেখছে ঢাবি প্রশাসন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য’র কানের দিকে একটি অংশ ভেঙে যাওয়ার সেটি প্রতিস্থাপন করা হয়েছে। কেউ এটি ইচ্ছেকৃতভাবে ভাঙছে নাকি খেয়ালের বশে আঘাত লেগে ভেঙেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

গত বুধবার সন্ধ্যায় শহীদ মধুসুদন দে’র ছেলে ও ক্যান্টিনের পরিচালক অরুণ কুমার দে ভাস্কর্যটির কান ভাঙা দেখার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য ও পুলিশ প্রশাসনকে জানান। পরে প্রক্টরিয়াল টিম এসে সেটি ঠিক করে যায়।

ভাস্কর্যটির কানের অংশ কিভাবে ভেঙেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী ঢাকা টাইমসকে বলেন, ‘ভাস্কর্যের একটি কান ভেঙে পাশে পড়ে আছে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় থাকা পুলিশ প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করে। পরে ক্যান্টিনের কর্মচারীরাই সেটি প্রতিস্থাপন করেন।’

তবে ভাস্কর্যে আঘাতটি ‘খেয়ালের বশে’ হয়েছে নাকি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ কেউ ভেঙেছে তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর।

রাতেই নতুন কান প্রতিস্থাপন করা হয়

রাতেই নতুন কান প্রতিস্থাপন করা হয়

বাংলাদেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের নাম জড়িয়ে আছে। তার সঙ্গে জড়িয়ে আছে মধুসূদন দে, যিনি মধুদা নামেই তিনি বেশি পরিচিত। তার নামেই মধুর ক্যান্টিনের পরিচিতি। ১৩৭৯ বাংলা সনের ২০ বৈশাখ ডাকসুর ‘মধুর রেস্তোরা’ নামে এই ক্যান্টিনের নামকরন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মধু দার ভাস্কর্যের ‘কান ভাঙা’ খতিয়ে দেখছে ঢাবি প্রশাসন

আপডেট টাইম : ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০