ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাটুরিয়া-দৌলত‌দিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কার‌ণে গতকাল সোমবার (৭ ডিসেম্বর) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা পড়েছে কয়েক‌টি ফে‌রি। এছাড়া নদীপা‌রের অপেক্ষায় রয়েছে যাত্রীবা‌হী বাস, প্রাই‌ভেট কার, মাই‌ক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন।

‌বিআইড‌াব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বা‌ণিজ্য) খোর‌শেদ আলম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় গতরাত সোয়া ১১টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, একই কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাফায়েত আহমেদ জানান, গতকাল সোমবার রাতে ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে চারটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে মাঝ পদ্মায়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০