ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

উত্তরায় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গতকাল ভোর ৫.৫০ টায় উত্তরার ৭ নং সেক্টরের কাবাব ফ্যাক্টরীর সামনে গাড়িসহ দুই ছিনতাইকারী একটি রিক্সা যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশ ঐ ছিনতাইকারীকে ধাওয়া করলে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নেয়।

ছিনতাইকারীদের ধাওয়া করে পুলিশ কামারপাড়া  গেলে গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করে। পুলিশ সেখানে নিজেদের গাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে তাদের ধরার চেষ্টা করলে তাদের কাছে থাকা চাপাতি, ছোরা, লাঠি ও স্টিলের হাতলসহ চেইন দিয়ে পুলিশের ওপর আক্রমন করে। তাদের আক্রমনে উত্তরা পশ্চিম থানার (অপারেশন) মোঃ শাহ আলমসহ এসআই মুশফিকুর রহমান, একজন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্য আহত হন।

পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর ৫ রাউন্ড শর্টগানের গুলি ও ১ রাউন্ড পিস্তলের গুলি ফায়ার করে । এ সময় পুলিশের গুলিতে আহত হয় ছিনতাইকারীরা। আহত ছিনতাইকারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাই করা ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ২টি চাপাতি, ১টি ছোরা, ১টি লাঠি ও স্টিলের হাতলসহ চেইন উদ্ধার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ স্বপন (৩৪) ও আবুল কাশেম (৪০) বলে প্রাথমিকভাবে জানা যায়।

তাদের আরো তিন সহযোগী তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ব্যাগের মালিক স্থান ত্যাগ করায় পুলিশ উদ্ধার করা ব্যাগের মালিককে ফেরত দিতে পারে নাই । এখন পর্যন্ত কেউ ব্যাগের মালিকানা দাবি করেনি। ডিএমপি নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

উত্তরায় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

আপডেট টাইম : ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭