ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ যুক্তরাজ্যের পোর্টমাউথে এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের দায়ে মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পোর্টমাউথের এ কটি কাবাব রেস্তোরাঁয় কাজ করা বাংলাদেশি ওই যুবক ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০ টার দিকে ক্লেরেডন রোডে ওই তরুণীকে ধর্ষণ করেন। খবর পোর্টমাউথ ডটইউকের।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিন চিনতেন না। মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে যান। তার আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশের মুহিবের নামে আগে কোনা মামলা নেই।

রেবেকা অস্টিন নামে পোর্টমাউথ আদালতের বিচারক গত ১৩ জানুয়ারি এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন।

সাজা ঘোষণার দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেষ্টুরেন্ট কর্মী
মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন।আদালত সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন।

আদালত জানিয়েছেন, মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

আপডেট টাইম : ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১