ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাংলাদেশের ফুটবল প্রেমীদের বিশাল একটি অংশের বলতে গেলে বিশ্বকাপ এখনও শুরুই হয়নি! প্রিয় দল আর্জেন্টিনা যে মাঠে নামেনি এখনও। সমর্থকদের সেই অপেক্ষা শেষ হচ্ছে। রাত পোহালেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল মেসির দল।

ক্যানসাস সিটিতে ‘জে’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়।

এদিন মাঠে নামলেই টানা ছয়টি বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার বনে যাবেন মেসি। অবশ্য, এদিন রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের জার্সিতে আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো নামলে, রেকর্ডটি তখন হয়ে যাবে দুজনের।

এই ম্যাচ দিয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করবেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার। রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন এই কিংবদন্তি।

এই ম্যাচে মেসি খেলবেন কিনা সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে সবশেষ আইসল্যান্ডের বিপক্ষের প্রীতি ম্যাচ বদলি নেমে। তিনি জালের দেখা পেলে বাকি শঙ্কাটুকু উড়ে গেল কর্পুরের মতো। এখন মেসির সামনে অনেক কিছু পাওয়ার হাতছানি।

আরও রেকর্ডের হাতছানি আছে মেসির সামনে। আছে বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের (১৬টি) রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ। জার্মান গ্রেট থেকে মাত্র ৩ গোল দূরে দাঁড়িয়ে তিনি। এরই মধ্যে রেকর্ডটি ভাঙার জন্য মেসিকে ‘স্বাগত’ জানিয়ে রেখেছেন ক্লোসা। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করা ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোলসংখ্যাও ১১৭ থেকে বাড়িয়ে নেওয়ার সুযোগ কড়া নাড়ছে তার দুয়ারে।

এবারের বিশ্বকাপে সম্ভবত একটি নামের অভাব বেশ অনুভব করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ এবারের অভিযানে থাকলেও নেই অ্যাটাকিং মিডফিল্ডের আনহেল দি মারিয়া।

আক্রমণভাগ সাজাতে স্কালোনির হাতে অবশ্য বিকল্পের কমতি নেই। ধারণা করা হচ্ছে, লাউতারো মার্তিনসেকে আরও বড় ভূমিকায় খেলাতে পারেন কোচ। দুইবার ফিফা সেরা গোলকিপারের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেসও চোট কাটিয়ে রক্ষণদূর্গ সামলাতে প্রস্তুত।

এবারও হয়ত কাতার বিশ্বকাপের ছকেই খেলবে আর্জেন্টিনা। যদিও সেই আসরের শুরুতেই সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আলবিসেলেস্তেরা। পরের গল্পটি সবার জানা।

সেই সৌদি ম্যাচ থেকেই এবার প্রেরণা খুজছে আলজেরিয়া। বিশ্বকাপে এ নিয়ে পঞ্চমবার খেলতে যাচ্ছে দলটি, ২০১৪ আসরের পর প্রথম। সেবার প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছিল তারা। এবার ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার পর দ্বিতীয় দ্বিতীয় ফেভারিট দলের মধ্যে অস্ট্রিয়ার সাথে আছে আলজেরিয়াও।

আর্জেন্টিনা দলে যেমন মেসি, তেমনই আলজেরিয়া দলে আছেন তাদের তারকা মোহামেদ আমৌরা। বাছাইয়ে আফ্রিকার দলগুলোর মধ্যে সর্বোচ্চ গোল ছিল তার (১০টি)। মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর চেয়ে একটি বেশি গোল করেন তিনি।

দলটির আক্রমণভাগে এছাড়াও আছেন, বেয়ার লেভারকুসেনে খেলা সম্ভাবনাময় তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম মাজা। আছেন রিয়াদ মহারাজের মতো তারকা ফুটবলারও। ফুটবলপ্রেমীরা তাই রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষা করতেই পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬