ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি বংশোদ্ভূতের নাম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাইডেন প্রশাসনে নাম এল আরও এক বাংলাদেশি বংশোদ্ভূতের। কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চীফ অব স্টাফ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ।

ফারাহ আহমেদ ২১ জানুয়ারি এই নিয়োগ প্রাপ্ত হন। ফারাহ কর্ণেল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং নিউজার্সির প্রিন্সটন থেকে বিশেষ কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি কঞ্জ্যুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কঞ্জ্যুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চীফ অপারেটিং অফিসারের সিনিয়র এডভাইজার হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও ফারাহ ইউএসডিএ-তেও কাজ করেছেন। নরসিংদীর সন্তান এবং ওয়াইয়োর একটি ইউনিভার্সিটির শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদ দম্পত্তির কন্যা। এবং বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হয়েছেন। জাইনের মা-বাবা ময়মনসিংহের নান্দাইলের সন্তান। বাইডেনের ট্র্যাঞ্জিশন টিমে আন্তর্জাতিক গণমাধ্যম টিমেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রুমানা আহমেদ। রুমানা বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে কাজ করেছেন। ফারাহ আহমেদও বারাক ওবামার আমলে ভিন্ন একটি দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি বংশোদ্ভূতের নাম

আপডেট টাইম : ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১