ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বাতিল হচ্ছে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সদ্য প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে এ সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীর জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে অভিযোগ জানান অভিভাবকরা। এর পরিপ্রেক্ষিতে এসএসসি শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় পাঠাতে বলা হয়েছে। পরে সেটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাতিল হচ্ছে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস

আপডেট টাইম : ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১