ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি তরুণের লাশ

বাঙালী কোন্থ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জিমাম মোহাম্মদ চৌধুরী (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার হয়।

জিমাম উত্তর আমেরিকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে। তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়তেন।

এদিকে জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।

জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারে আসা প্যারামেডিক্সদের বরাত দিয়ে জেড চৌধুরী জুয়েল জানিয়েছেন, তার ছেলে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরো বলেন, গত ৩১ ডিসেম্বর মা-বাবা ও দুই মেয়ে বোনের সঙ্গে জিমাম সিলেট গিয়েছিলেন। সেখান থেকে দুদিন আগে নিউইয়র্কে ফেরেন ঘনিষ্ঠ এক বন্ধুর অস্ত্রোপচারের সময় হাসপাতালে থাকার কথা বলে। দু’সপ্তাহ পর আবার সিলেটে ফেরার কথা ছিল তার।

উডসাইডে আহলে বায়াত মসজিদে জানাজার পর জিমামের লাশ সিলেটে নিয়ে হজরত শাহজালাল (র:) এর মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান জুয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

নিউইয়র্কে নিজ বাসায় বাংলাদেশি তরুণের লাশ

আপডেট টাইম : ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১