ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে সূর্যমূখীর চাষ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে সূর্যমূখীর চাষ। এ বছর ২শ হেক্টর জমিতে সূর্যমূখী চাষ করে ৩২ কোটি টাকা বিক্রির আশা করছেন চাষিরা।  কৃষি বিভাগের মতে তিস্তা, ধরলা ও বৃহ্মপূত্র নদের চরে সূর্যমূখী চাষ সম্প্রসারণ করে চরের কৃষকের ভাগ্য বদলের পাশাপাশি দেশের আমদানি নির্ভর ভোজ্য তেলের অনেকটাই যোগান দেয়া সম্ভব।

চলতি বছর কুড়িগ্রামের সাড়ে ৪ শতাধিক চরের পতিত জমিতে সূর্যমূখী চাষ করেছেন চাষীরা। এতে করে একদিকে যেমন আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পতিত অনাবাদি জমি কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন চাষিরা।

গত বছর জেলায় ২০ হেক্টর জমিতে সূর্যমূখী আবাদ করা হলেও এবার আবাদ হয়েছে ২শ হেক্টর জমিতে। চাষিরা জানান,  প্রতি হেক্টরে ২ মেট্টিক টন সূর্যমূখী তেলবীজ উৎপাদন হয়। বর্তমানে প্রতি কেজি তেলবীজের দাম ৮০ টাকা। তবে চাষ বৃদ্ধিতে কৃষি ঋণের দাবি তাদের।

সূর্যমূখীর চাষে কর্মসংস্থান হয়েছে চরের বেকার দিন মজুরদেরও। ইতিবাচক প্রচারণা এবং উদ্যোক্তরা তেল উৎপাদনে এগিয়ে আসলে সূর্যমূখী তেল দিয়েই দেশের ভোজ্য তেলের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব, অভিমত কৃষি কর্মকর্তাদের।

নদী বহুল কুড়িগ্রাম জেলার ৪৬ হাজার চর ভূমির বেশিরভাগ সূর্যমূখী চাষের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জেলার দারিদ্র বিমোচনে সূর্যমূখী চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কুড়িগ্রামের চরাঞ্চলে বাড়ছে সূর্যমূখীর চাষ

আপডেট টাইম : ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১