ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২৩ বছর বয়সে ১১ জন সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শিশুর প্রতি ভালোলাগা আর ভালোবাসা থেকে এরই মধ্যে ১১ সন্তানের মা হয়েছেন ২৩ বছর বয়সী ক্রিস্টিনা। ওই তরুণীর প্রত্যাশা, একশ পাঁচজন সন্তানের মা হবেন।

জানা গেছে, ক্রিস্টিনা ও তার স্বামী জর্জিয়ায় বড় একটি হোটেলের মালিক। কোটিপতি এই দম্পতির অর্থের কোনো অভাব নেই।

ক্রিস্টিনার স্বামীও বাচ্চা খুব ভালোবাসেন। দু’জনেই চান, বহু সন্তান তাদের সংসারে আসুক।

জানা গেছে, ওই তরুণীর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তারা স্বামী গালিপ উজটার্ক। জর্জিয়ায় স্থায়ীভাবে বসবাস তাদের।

জর্জিয়ায় গর্ভ ভাড়া বেআইনি নয়। ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে। তাদের মধ্যে শুধু একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে।

ছয় বছর আগে একজন কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেই সন্তানের নাম ভিকা। ভিকার পর তাদের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে।

সেখানে গর্ভ ভাড়া নেওয়াটা যথেষ্ট খরচের ব্যাপার। তার পরেও ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা এবং তার স্বামীর শিশুপ্রেমের কাছে তা নেহাতই ‘ছোট বিষয়’।

ক্রিস্টিনা জানান, ১০ সন্তানের জন্য মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে। ১০ সন্তানের মধ্যে কনিষ্ঠ অলিভিয়া। গত মাসের শেষে জন্ম হয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২৩ বছর বয়সে ১১ জন সন্তানের জন্ম দিয়েছেন এই মহিলা

আপডেট টাইম : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১