ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হাতির পিঠে চড়ে ৫৯ দম্পতির বিয়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক বিয়ের উৎসব হয়েছে থাইল্যান্ডে। সেখানে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন ৫৯ দম্পতি। ভ্যালেন্টাইন্স ডেতে বিশেষ এই আয়োজন ছিল পূর্ব থাইল্যান্ডের ছনবুরি প্রদেশের নং নচ ট্রপিক্যাল গার্ডেনে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, প্রতি বছর ভ্যালেন্টাইন ডেতে নচ ট্রপিক্যাল গার্ডেনে বিয়ের আয়োজন সারতে অপেক্ষায় থাকেন বহু যুগল। মূলত হাতির পিঠে চড়ে বিয়ের আয়োজন সারতেই এত কদর এই গার্ডেনটির। সেই সুযোগটি হাতছাড়া করেননি অর্ধ-শতাধিক দম্পতি।

ডুয়াংসুরি টংসাই নামে এক নববধূ বলেন, ‘আমাদের জন্য এটি বিশেষ দিন। কারণ আমার বর খুবই আগ্রহী ছিল হাতির পিঠে চড়ে বিয়ে করবে। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’

পিটার আলফ্রেড নামে এক বর বলেন, ‘এখানে আসতে পেরে এতটা খুশি যে, তা বলে বোঝাতে পারব না। করোনা মহামারীর মধ্যে এমন আয়োজন সত্যিই কঠিন। তবে সবকিছু পার করে এত সুন্দর পরিবেশে বিয়ে করতে পারাটা ভাগ্যেরও বটে।’

করোনা মহামারির কারণে নং নচ ট্রপিক্যাল গার্ডেনে এ বছর কম সংখ্যক বিয়ের আয়োজন হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক কাম্পন তানসাচা। তিনি জানান, সবচেয়ে ভালো দিক হচ্ছে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অতটা ভয়াবহ হয়নি। সংক্রমণের দ্বিতীয় দফায় দর্শনার্থী কমে গেলেও এখন সেই সংখ্যা বাড়তে শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হাতির পিঠে চড়ে ৫৯ দম্পতির বিয়ে

আপডেট টাইম : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১