ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কনফেডারেশন কাপে টুর্নামেন্ট সেরা জুলিয়ান ড্রাক্সলার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সদ্য শেষ হওয়া কনফেডারেশন কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জার্মান অধিনায়ক জুলিয়ান ডাক্সলার। তারুণ্য নির্ভর দল ‘বি’ দল’ নিয়ে কনফেডারেশন কাপের শিরোপা জয় করেছে জার্মানি। রোববার অনুষ্ঠিত ফাইনালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে জোয়াকিম লো’র শিষ্যরা।
টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেছেন প্রতিশ্রুতিশীল উদীয়মান তারকা ২৩ বছর বয়সী ড্রাক্সলার। টুর্নামেন্টে সর্বোচ্চ তিন গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেছেন তারই সতীর্থ টিমো ওয়ার্নার। যদিও আরেক সতীর্থ লিওন গোরেতকা এবং ফাইনালে জয়সুচক গোল আদায়কারী লার্স স্টিন্ডলরও তিন গোল রয়েছে। কিন্তু আরো দুটি গোলে সহায়তা করায় ওয়ার্নারকেই বেছে নেয়া হয় সেরা হিসেবে।
রোববার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা জয়ে ব্যর্থ হলেও টুর্নামেন্ট সেরা গোল রক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জয় করেছেন চিলির গোল রক্ষক ক্লদিও ব্রাভো। সেমি-ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের তিনটি গোল ঠেকিয়ে দিয়ে চিলিকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে প্রতিপক্ষ দলের কয়েকটি নিশ্চিত গোল প্রতিহত করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছেন জার্মানির গোল রক্ষক মার্স-আন্দ্রে টার স্টেগেন। বাসস।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কনফেডারেশন কাপে টুর্নামেন্ট সেরা জুলিয়ান ড্রাক্সলার

আপডেট টাইম : ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭