ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্দা নেমেছে। এখন শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াই। শেষ চারে উঠে এসেছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি- ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে চার সেমিফাইনালিস্টই বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের অন্তর্ভুক্ত। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার নজির গড়েছে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও স্পেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

পরদিন, ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হবে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে ওঠা ইংল্যান্ড।

সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসেও রয়েছে এই চার দলের উল্লেখযোগ্য সাফল্য। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স, যেখানে শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে ফিরেছে ইংল্যান্ড। আর ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন।

বিশ্বকাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই ফাইনালের সমান গুরুত্ব বহন করছে। চার পরাশক্তির লড়াই শেষে কারা শিরোপার মঞ্চে জায়গা করে নেবে, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬