ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

প্রধানমন্ত্রী বরাবর ওমর সানির চিঠি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  সাফটা চুক্তি বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি তার ফেসবুকের মাধ্যমে চিঠির একটি কপি প্রকাশ করেন।

বাঙালী কণ্‌ঠকে পাঠকের জন্য ওমর সানির চিঠিটি হুবহু তুলে ধরা হলো।

মাননীয় প্রধানমন্ত্রী

আসসালামু আলাইকুম,

প্রথমেই আপনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি। আপনি বাংলাদেশের অহংকারের অহংকার ও গৌরব। সরকারের যে কোনো সিদ্ধান্তই আমাদের মানতে হবে। বাংলাদেশের জনগনের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সবসময়ই দিয়ে থাকেন।

আমি আপনার কাছে সাফটা চুক্তির কথা বলছি। সার্ক দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে এই আইন রয়েছে। আমাদের চলচ্চিত্রের সময়টা বর্তমানে খুবই খারাপ। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাফটা চুক্তি বাতিলের। এই এফডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া। জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন জাতির জনক বঙ্গবন্ধু এক দিনের নোটিশে বলেছিলেন, এ দেশে কোনো ভিন দেশীয় ছবি (হিন্দি, উর্দু, পাকিস্তানি) চলবে না। তখনকার সময় দেশের অবস্থা ছিলো নাজুক। কিন্তু এ দেশ তো বর্তমানে সে অবস্থানে নেই। বর্তমানে অনেক উন্নত হয়েছে। আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান। আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন। তাই আমরা চাই আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়া পেয়ে চলচ্চিত্র হয়ে যাক আবার গোল্ডেন পিরিয়ড।

যৌথ ছবি হোক, আমরাও চাই। কিন্তু সব কিছু যেন হয় সমান সমান। আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভালো না। হলে যেয়ে যেন আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে, সে পরিবেশ সৃষ্টি করতে হবে। এফডিসিতে সার্ভার থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমরা চলচ্চিত্রের মানুষরা চলচ্চিত্র নিয়ে মিলে মিশে থাকতে চাই। আমরা শুধু ভালোবাসা চাই, ভালোবাসা দিতে চাই। হানাহানি চাই না। আমাদের দেশটা অনেক সুন্দর। আমরা সবধর্মের মানুষ এক সাথে বসবাস করি এ দেশে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সোনার মতো করেই গড়তে চাই।

আপনি আমার পরিবার থেকে মৌসুমীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্রের গর্ব শাবানা আপাকে ও আলমগীর সাহেবকে। এ জন্য আপনার কাছে আমরা চলচ্চিত্রের পক্ষ হতে চিরকৃতজ্ঞ।

বিঃদ্রঃ আমি চলচ্চিত্রের একজন অতি সাধারণ মানুষ। এ দেশেরই সন্তান তাই আমার যদি কোনো ভুলত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

ওমর সানি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী বরাবর ওমর সানির চিঠি

আপডেট টাইম : ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭