ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

অতিভারী বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৯ সালে একদিনে ঢাকায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর এত বেশি বৃষ্টিপাত আর হয়নি।

এদিকে রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে ব্যাহত হয়েছে যান চলাচল, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতার কারণে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা যায়। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে