ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৬ বছরের ক্ষোভ ঝাড়লেন প্রভা লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে ১০ জেলা

ইংল্যান্ডের নর্থাম্পটনের মেয়র হলেন প্রথম বাংলাদেশী রুফিয়া আশরাফ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইংল্যান্ডের নর্থাম্পটন বারা কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী রুফিয়া আশরাফ মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে বিলেতে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করলেন। এর আগে তিনি গত বছর এবারার ডেপুটি মেয়ার নির্বাচিত হন। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।
উল্লেখ্য, নর্থাম্পটনের ডালিংটন এলাকার ওয়ারেন রোডের বাসিন্দা মেয়র রুফিয়া আশরাফ। এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী রুফিয়া আশরাফের স্বামী আবু তাহের মোহাম্মদ আশরাফ। রুফিয়া আশরাফের বাংলাদেশের বাড়ী সিলেট নগরীর ছাড়াদিঘীর পার। রুফিয়া বলেন, আমি এ কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র হিসেবে গর্বিত। তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
রুফিয়া আশরাফ দুইবার ইংল্যান্ডের নর্থাম্পটন সেইন্ট জেমস ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৪ সালে স্থানীয় সরকার নির্বাচনে প্রথম বারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই নর্থাম্পটন বারাহ কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন রুফিয়া আশরাফ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল

ইংল্যান্ডের নর্থাম্পটনের মেয়র হলেন প্রথম বাংলাদেশী রুফিয়া আশরাফ

আপডেট টাইম : ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১