ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে  মেয়রের স্ত্রী ও ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন। তবে পৌর মেয়র অক্ষত রয়েছেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ৪ জন কাউন্সিলর হলেন-মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন-মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল। আহতদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয়তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপচারিতা করছিলাম পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেটে চুরমার হয়ে যায়। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 এ ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলতে পারবেন কীভাবে সেখানে বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

আপডেট টাইম : ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১