ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বয়স ৭৪ তাতে কী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কথায় আছে-ইচ্ছা থাকলে উপায় হয়! এবার সেটি প্রমাণ করলেন জোয়ান ম্যাকডোনাল্ড। বয়স যে শুধুই একটি সংখ্যা চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি।

জোয়ান ম্যাকডোনাল্ডের বয়স ৭৪। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। এই বয়সেও নিজের শারীরিক গড়নের অবিশ্বাস্য পরিবর্তন এনেছেন তিনি। তাকে দেখে নেটিজেনদের চোখ কপালে!

কিন্তু এক সময় জোয়ানের শরীর এতটাই মোটা ছিল ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। এছাড়া বিভিন্ন রোগে ভুগতেন তিনি। উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস, উচ্চ কোলেস্টেরলসহ নানা রোগ শরীরে বাসা বেঁধেছিল। হাঁটুতে করাতে হয়েছে অস্ত্রোপচার। এক কথায় অনেক দুর্বিষহ সময় কাটিয়েছেন তিনি। কিন্তু সবকিছু জয় করে তিনি এখন পুরো ফিট। এক কিংবা দুই নয়, শারীরিক কসরত করে ২৯ কেজি ওজন কমিয়েছেন জোয়ান।

তবে জোয়ানের এমন পরিবর্তন নিয়েও অনেকে বিতর্কও হচ্ছে। কারো কারো মতে, হরমোন রিপ্লেস থেরাপি নিয়েছেন তিনি। তবে নিন্দুকের কথায় কান দিতে রাজি নন জোয়ান। প্রতিদিন সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেন। এরপর নিয়ম করে ওয়ার্কআউট করেন। ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ওয়ার্কআউটের নানা ছবি ও ভিডিও পোস্ট করেন জোয়ান। এতে বিভিন্নভাবে ওয়ার্কআউটের পদ্ধতি দেখান তিনি। অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাত লাখের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বয়স ৭৪ তাতে কী

আপডেট টাইম : ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১