ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

জিন্স-শার্ট পরেই রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া

গেল ১৫ বছর ধরে কান চলচ্চিত্রের উৎসবের নিয়মিত অতিথি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।  ‘সর্বজিৎ’ ছবি নিয়ে সাবেক বিশ্ব সুন্দরী এবারও হাজির ছিলেন বিশ্ব মঞ্চে।

সেখানে পোশাক নিয়ে এক প্রশ্নের জবাবে মজা করে ঐশ্বরিয়া বলেন, ”রেড কার্পেটে ক্যাজুয়াল সাদা শার্ট ও জিন্স পরে হাঁটতে চাই।” ঐশ্বরিয়ার এই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা নিয়ে মানুষের সংশয় থাকলেও প্রতিবারের মতো এবারও কান উৎসবে গিয়ে আলোচনায় বচ্চনবধূ।

ঐশ্বরিয়া প্রথমবার কান-এ গিয়েছিলেন ‘দেবদাস’ ছবির নায়িকা হিসেবে। তখন থেকেই তার পোশাক প্রতি বছর সকলের নজর কেড়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। ডিজাইনার রোহিতের তৈরি পোশাকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে দ্বিতীয় দিন তার বেগুনি লিপস্টিকের কারণে অনেকের কাছেই হাসির খোরাক হয়েছেন। সেই পরিস্থিতিও সাবলীলভাবে সামলেছেন নায়িকা।

তিনি বলেছেন, ‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সব থেকে বড় কথা আমি প্রফেশনাল।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জিন্স-শার্ট পরেই রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬