ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা

প্রেমের গল্পে কে কাকে আগে মনের কথা জানিয়েছিলেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর বিয়ের প্রস্তাবের প্রসঙ্গ উঠলে তো কথাই নেই! এবার নিজেদের প্রেম ও বিয়ের গল্প বলতে গিয়ে মজার এক তথ্য ফাঁস করলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। জানালেন, বিজয় দেবেরাকোন্ডার কাছ থেকে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় বসে থাকেননি তিনি। বরং নিজেই একটানা এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছেন!

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে এমন খোলামেলা কথোপকথনে মেতেছেন সদ্য বিবাহিত এই তারকা দম্পতি।

ট্রেলারে করণ বিজয় ও রাশমিকাকে তাদের সম্পর্কের গল্প নিয়ে প্রশ্ন করেন। বিজয়কে জিজ্ঞাসা করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে সম্মতি না জানালে বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’

এরপর মজার ছলে যোগ করেন, ‘তুমি আমাকে প্রায় ১০০ বার জিজ্ঞেস করেছ।’ করণ তখন রাশমিকার দিকে ফিরে জানতে চান, সত্যিই কি তিনি বিজয়কে এতবার বিয়ের কথা বলেছিলেন? হেসে রাশমিকার জবাব, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’ তার এই স্বীকারোক্তিতে অবাক হয়ে যান করণ।

পরিস্থিতি সামাল দিতে বিজয় বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’

দম্পতির এমন খুনসুটিতে ট্রেলারজুড়েই উঠে এসেছে তাদের ব্যক্তিগত জীবনের মজার দিক।

বিজয় ও রাশমিকার পরিচয় ২০১৮ সালে, তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর হাত ধরে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তারা। পর্দায় তাদের রসায়ন দেখে বাস্তব জীবনেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখ খোলেননি এই জুটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের প্রেমের গল্প নিয়ে অনুরাগীদের আগ্রহ আরও বেড়েছে। তাদের বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল। এদিকে, রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবালি’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে বিজয়-রাশমিকাকে। ১৬ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলেছিলেন রাশমিকা

আপডেট টাইম : ৪৩ মিনিট আগে