ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কৃষ্ণচূড়া ফুল দেখলেই মনে হয় যেন অগ্নিশিখা। বৈশাখ-জ্যৈষ্ঠের তীব্র গরমে মানুষ যখন অতিষ্ঠ, তখনই টকটকে লাল ও চোখ ধাঁধানো কমলা রঙের ফুলে ভরে ওঠে প্রতিটি কৃষ্ণচূড়া গাছ। শুধু বসন্ত কিংবা গ্রীষ্ম নয়, বর্ষা ঋতুতেও প্রকৃতিতে মোহনীয় রূপ ছড়ায় কৃষ্ণচূড়া ফুল।

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে অবস্থিত মিনি পৌর পার্কেও শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল। লাল-কমলা ফুলের মোহনীয়তা মুগ্ধ করে সব বয়সের মানুষকে। এ কারণেই প্রতিদিন পড়ন্ত বেলায় ঝালকাঠি মিনি পৌর পার্কে ভিড় করেন সবাই। বিকেলের মিষ্টি রোদে উপভোগ করেন সুগন্ধা নদী আর কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য।

কৃষ্ণচূড়ার আদি নিবাস মাদাগাস্কার। তবে ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে। কৃষ্ণচূড়ার মতো এমন উজ্জ্বল রঙের ফুল এ পৃথিবীতে বেশ দুর্লভ।

শুধু বসন্ত কিংবা গ্রীষ্ম নয়, বর্ষা ঋতুতেও প্রকৃতিতে মোহনীয় রূপ ছড়ায় কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়ার নানা প্রজাতি আছে। প্রজাতি ভেদে এদের ফুলের রং হয় ভিন্ন। হলুদ, সিঁদুর লাল, কমলা ইত্যাদি রঙের ফুল বিশিষ্ট কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। হলুদ ফুলের গাছকে আমাদের দেশে রাধাচূড়া বলা হয়ে থাকে। এ প্রজাতি অনেক দেশেই বিলুপ্তির পথে।

আমাদের দেশে কৃষ্ণচূড়া ফুল ফোটার সময়কাল এপ্রিল থেকে জুন। সাধারণত বীজের মাধ্যমে এর বংশ বিস্তারকরা হয়ে থাকে। প্রতিকূল পরিবেশে বীজ থেকে অঙ্কুরিত হওয়ার সময় এটি কয়েক সপ্তাহ অন্তর অন্তর ৩০ সেন্টিমিটার করে বাড়তে থাকে। অঙ্গজ প্রজননের মাধ্যমেও এর বংশবিস্তার করানো যায়। কিন্তু এক্ষেত্রে এর বৃদ্ধি অপেক্ষাকৃত ধীর হবে।

একটি কৃষ্ণচূড়া গাছ উচ্চতায় সর্বোচ্চ ১২ মিটার পর্যন্ত হলেও শাখা-পলবে এটি বেশি ছড়ায়। কৃষ্ণচূড়ার পাপড়িগুলো প্রায় ৮ সেন্টিমিটার লম্বা হতে পারে। কৃষ্ণচূড়া সাধারণত শোভাবর্ধনকারী বৃক্ষ হিসেবে লাগানো হয়। তবে এর কিছু বিশেষ গুণাগুণ রয়েছে। বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধনে ও জমির উর্বরতা বৃদ্ধিতে এর ভূমিকা আছে। এছাড়া এটি ছায়া প্রদানকারী গাছ হিসেবেও ভূমিকা পালন করে। এর বিশেষভাবে ভাঁজ করা ফুলের পাপড়ি আমাদের মানসিক প্রশান্তি দেয়।

ঝালকাঠির বন কর্মকর্তা জিয়া বাকলাই জানান, কৃষ্ণচূড়া গাছ যেমন প্রকৃতির শোভা, তেমনি পরিবেশেরও অন্যতম বন্ধু। এ গাছের যেমন সৌন্দর্য রয়েছে, তেমনই জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া

আপডেট টাইম : ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১