ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বুবলীর মুখোমুখি বুবলী

বাঙ্গালী  কণ্ঠ ডেস্কঃ  এবার বুবলীর মুখোমুখি হচ্ছেন বুবলী নিজেই। মানে নিজের দুই ছবি নিয়ে হাজির হচ্ছেন ঈদুল আজহায়। ছবি দুটি হচ্ছে ‘অহংকার’ ও ‘রংবাজ’। অহংকার ছবির নির্মাতা শাহাদাত হোসেন লিটন জানান, ভেবেছিলাম দুই ঈদের মাঝে কোনো একটা সময়ে ছবিটি মুক্তি দেব। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের ইচ্ছে ঈদেই ছবিটি মুক্তি পাক। তাই ঈদের জন্য ‘অহংকার’ এখন চূড়ান্ত। অন্যদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রংবাজ’ ছবিটি। যথাসময়ে কাজ শেষ করতে না পারায় শেষ পর্যন্ত ঈদে ছবিটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। নির্মাতা সূত্রে জানা গেছে ঈদুল আজহাতেই ছবিটি মুক্তি পাবে।

আর ঈদে যদি এই দুটি ছবি মুক্তি পায় তাহলে বুবলীকে নিজেই নিজের প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তখন দেখা যাবে বুবলী ‘রংবাজ’ নাকি ‘অহংকার’ নিয়ে জেতেন। যদিও বুবলী বলছেন দুটি ছবির গল্প এবং এতে তার চরিত্র অসাধারণ। ছবি দুটিতে মনপ্রাণ ঢেলে কাজ করেছেন তিনি। দুটি ছবিতেই বুবলীর নায়ক শাকিব খান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বুবলীর মুখোমুখি বুবলী

আপডেট টাইম : ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭