ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত ‘এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়’ তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসকদের কল্যাণে ড্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ডিজলাইক’ পরীক্ষা করছে টুইটার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ টুইটে আসা নির্দিষ্ট একটি রিপ্লাইকে ব্যবহারকারীরা কতটা সঙ্গত মনে করছে, তা বুঝতে নতুন ফিচার আনছে টুইটার। নতুন ওই ফিচারে রিপ্লাইয়ে ডাউনভোট বা ডিজলাইক দিতে পারবেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা। টুইটার এ ব্যাপারে বলেছে, আইফোন ব্যবহারকারীরা হয়তো অপশনটি দেখতে পাবেন। ডাউনভোট সবাই দেখতে পাবেন না। তবে, আপভোট ট্ইুটেই দেখা যাবে। এ প্রসঙ্গে টুইটারের ব্যবহারকারী গবেষক কোডি ইলাম বলছেন, ‘ডাউনভোটের মাধ্যমে নীরবে রিপ্লাইয়ের মান সম্পর্কে নিজ মতামত জানিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা।’ তিনি আরও জানান, এ নিয়ে বিতর্ক বা টুইট লড়াইয়ে জড়িয়ে পড়তে হবে না তাদের। এখন পর্যন্ত যারা ফিচারটির দেখা পেয়েছেন তারা বলছেন, নতুন টুলটি দেখতে ‘থাম্বস আপ’ এবং ‘থাম্বস ডাউন’ এর মতো। টুইটার এখনও জানায়নি কতজন এ পরীক্ষার অংশ, তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি ‘ছোট গবেষণা পরীক্ষার’ অংশ। এক টুইটার মুখপাত্র জানিয়েছেন, রিপ্লাই কীভাবে র‌্যাংক করে তাতে কোনো প্রভাব ফেলবে না নতুন এ ফিচার। প্রতিষ্ঠানটি শুধু দেখতে চাইছে তারা যেগুলোকে সঙ্গত মনে করে, সেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আপ এবং ডাউন ভোট মিলে যায় কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ডিজলাইক’ পরীক্ষা করছে টুইটার

আপডেট টাইম : ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১