ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ১ আগস্ট মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বিষয়টি জানিয়ে সব আঞ্চলিক পরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১৫ জুলাই জারি করা চিঠিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়া প্রথম চার সপ্তাহ এবং দ্বিতীয় চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু চলমান করোনা পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের

আপডেট টাইম : ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১