ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ আগস্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ দুদকের দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ জুলাই) তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া, এম হেলাল উদ্দিন হেলাল ও  হান্নান ভূঁইয়া সময় আবেদন করেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেয়ায় এ মামলা করা হয়।

২০১৫ সালের ১৯ জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

তারেকের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ আগস্ট

আপডেট টাইম : ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭