ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশি রাবাব ফাতিমা কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির

পাবনায় প্রশান্তি এনেছে পুষ্পমেলা

পাবনা শহরবাসীর মনে প্রশান্তি এনেছে পুষ্পমেলা। দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে ছোট-বড় সব বয়সী দর্শনার্থীদের ভিড়। নান্দনিকতায় মাতোয়ারা সবাই। কেউ ঘুরে দেখছেন, কেউবা কিনছেন পছন্দের ফুলের চারা।

গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারামনি, ফায়ারবল, পুস্পলিকা, অর্কিডসহ হরেক ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারপাশ। পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান পুষ্পমেলার ২০টি স্টলে নান্দনিক এসব ফুলের পসরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পুষ্পমেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে মেলাটি চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত।
বসেছে ।

ফুল ও ফুলগাছের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ক্যাকটাস, বনসাইসহ ফলজ, বনজ গাছের চারাও। বেচাকেনা ভালো হওয়ায় খুশি নার্সারি মালিকরা।

একজন নার্সারি মালিক বলেন, ” মেলায় ভালই বিক্রি হচ্ছে। লাভও থাকছে মোটামুটি।”

মানুষকে ফুলচাষে আগ্রহী করতেই এই আয়োজন। বাণিজিক চাষে আগ্রহী ফুলপ্রেমিদের কারিগরি ও প্রযুক্তি সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম।

গেলো ২৪ ডিসেম্বর শুরু হওয়া একুশ দিনের পুষ্পমেলা শেষ হচ্ছে আজ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

পাবনায় প্রশান্তি এনেছে পুষ্পমেলা

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩