ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

শিশুদের কোলাহলে কাটলো বই মেলার শেষ শিশু প্রহর

ক্ষুদে পাঠকদের কোলাহলে মুখর অমর একুশে বই মেলার শেষ শিশু প্রহর। সিসিমপুরে আনন্দঘন সময় কাটিয়ে উচ্ছ্বসিত শিশুরা। শিশুতোষ বইয়ের পাশাপাশি গল্প উপন্যাস ও গবেষণা ধর্মী বইয়ের বিক্রি বেড়েছে বলে খুশি বিক্রেতারা।

বইমেলার শেষ ছুটির দিনে সকাল থেকে উৎসব মুখর ছিলো মেলা প্রাঙ্গণ। মায়ের কোলে, বাবার কাঁধে চড়ে শিশুদের আসতে দেখা গেছে প্রাণের মেলায়। অনেকে আবার ছোট্ট ছোট্ট পা ফেলে ঘুরে দেখেছে পুরো মেলা।

তাদের জন্যই মজার মজার গল্পের ডালি নিয়ে শিশু কর্ণারে অপেক্ষা ছিল সিসিমপুরের হালুম-শিকু-ইকরি-টুকটুকিরা।

ক্ষুদে দর্শনার্থীরা পাঠকও বটে, তাই বাবা মায়ের কাছে আবদার পছন্দের বইয়ের। সন্তানের পছন্দ মত বইও কিনে দিয়েছেন অভিভাবকরা।

ক্ষুদে পাঠকদের বেশিরভাগই জানায়, তাদের পছন্দ ভূতের বই।

শিশুদের বইয়ে প্রতি এই আগ্রহ দেখে খুশি অভিভাবকরাও।

এদিকে শিশু প্রহরকে ঘিরে মেলায় প্রত্যাশিত বেচাকেনা হয়েছে এমনটাই জানিয়েছেন বিক্রেতারা।

শেষ শিশু প্রহরের দিন বেলা বাড়ার সাথে সাথে মেলায় বাড়তে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। ঘুড়ে বেড়ানো, ছবি তোলার পাশাপাশি পছন্দের বই কিনেছেন অনেক পাঠক।

অনেক লেখক মেলায় উপস্থিত থেকে পাঠকের হাতে অটোগ্রাফ সহ তুলে দিয়েছেন বই।

শেষ ছুটির দিনে বই বিক্রি পাঠক দর্শনার্থীদের উপস্থিতি ও বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা।

২৫ তম দিনে নতুন বই এসেছে ৮৫ টি। আর এ পর্যন্ত বই এসেছে মোট ৩ হাজার ২৩৫ টি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

শিশুদের কোলাহলে কাটলো বই মেলার শেষ শিশু প্রহর

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩