ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

স্কুল ফিডিং কর্মসূচি শেখ হাসিনার উপহার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, চলতি বছরের জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। এ জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও)’র সাথে প্রণীত ‘ফিজিবিলিটি স্টাডি’ অতিদ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাঠানো হবে। এটি হবে শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরণের অগ্রগতি সাধিত হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির জন্য প্রণীত ফিজিবিলিটি স্টাডির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি ডম স্কালপেলি।

পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির ‘ফিজিবিলিটি স্টাডি’ রিপোর্ট অবমুক্ত করেন। এসময় ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

স্কুল ফিডিং কর্মসূচি শেখ হাসিনার উপহার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩