ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ভিকারুননিসার আলোচিত সেই অধ্যক্ষ কামরুন নাহারকে ওএসডি

২০২১ সালের জুলাইয়ে এক অভিভাবকের সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় সমালোচিত এবং নানা অনিয়মে বিতর্কিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এর আগে সম্প্রতি কামরুন নাহারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অযোগ্য ঘোষিত শিক্ষক প্রতিনিধি ড. ফারহানা খানমের দুর্নীতি তদন্তের নির্দেশও দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলমের সই করা এক চিঠিতে ২৮ মার্চ এ নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

২০২০ সালের ২৯ ডিসেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে একটি আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তার আগে তিনি ঢাকার রূপনগরের দুয়ারী পাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ভিকারুননিসার আলোচিত সেই অধ্যক্ষ কামরুন নাহারকে ওএসডি

আপডেট টাইম : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩