মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে সহজেই বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের একটি অন্যতম মাধ্যম। তবে এজন্য ব্যবহারকারীদের ফোন নম্বরের মাধ্যমে একে অন্যের সঙ্গে যুক্ত থাকতে হয়। অনেকেই নিজের ফোন নম্বর বিনিময়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এমন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। প্রোফাইলে আলাদা ইউজার নেম ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে অ্যাপটি। ফলে মোবাইল নম্বর ছাড়াই কেবল ইউজার নেমের সাহায্যে একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে ফেসবুকের আদলে হোয়াটসঅ্যাপের সার্চ বারে নির্দিষ্ট ব্যক্তির ইউজার নেম অনুসন্ধান করলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট পাওয়া যাবে। তাই ব্যবহারকারীদের ফোন নম্বর আদান-প্রদানের ঝামেলায় যেতে হবে না। তবে এখনই সবাই সুযোগটি পাবেন না। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নতুন এ সুবিধা।
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা
ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামে তুমুল উচ্ছ্বাস
মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট আসিফের
যেভাবে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার
এক সঙ্গে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ
হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাবে ফোন নম্বর ছাড়াই
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- 192
Tag :
জনপ্রিয় সংবাদ


























