ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ইবির সেই ৫ ছাত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমের আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার জরুরি সিন্ডিকেট ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকাল ৪টায় ভিসির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

তিনি বলেন, রোববার বিষয়টি নিয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে; কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার জরুরি সিন্ডিকেট ডাকা হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যারা সরাসরি থাকতে পারবে না, তারা অনলাইনে যুক্ত হবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ২৬ জুলাই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট শুনানিতে এক বছরের বহিষ্কারাদেশকে বাতিল করে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন আদালত। আগামী ২৩ আগস্ট আদালতে এ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ইবির সেই ৫ ছাত্রীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আপডেট টাইম : ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩